Skip to content

বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭

প্রস্তাবনাপ্রস্তাবনা

বলবৎ

প্রস্তাবনা

প্রস্তাবনা যেহেতু বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড, অতঃপর বিসিআই বলিয়া উল্লিখিত, একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমতিপ্রাপ্ত হইয়া উহার ঋণ প্রদানকারী এবং আমানতকারীদের স্বার্থের হানিকর ব্যবসায়ে নিয়োজিত হইয়াছিল; এবং যেহেতু বাংলাদেশ ব্যাংক, বিসিআই এর সহিত সংশ্লিষ্ট সকলের স্বার্থে, ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখ হইতে বিসিআই এর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করিয়াছে; এবং যেহেতু উক্তরূপ স্থগিতাদেশের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত নিরীক্ষা এবং পরিদর্শন প্রতিবেদন হইতে ইহা স্পষ্টতই প্রতীয়মান হইয়াছে যে, বিসিআই উহার দায় পরিশোধে গুরুতর সংকটের সম্মুখীন হইয়াছে; এবং যেহেতু বিসিআইতে বিভিন্ন প্রতিষ্ঠানসহ লক্ষাধিক সাধারণ মানুষ অর্থ বিনিয়োগ করিয়াছে এবং সেই অর্থ দীর্ঘ সময় আবদ্ধ রহিয়াছে; এবং যেহেতু বিসিআইতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান বিসিআই এর ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করিয়াছেন এবং বিসিআইকে পুনর্গঠনের মাধ্যমে একটি তফসিলী ব্যাংকে রূপান্তর করিয়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করিবার জন্য সরকারের নিকট আবেদন করিয়াছেন; এবং যেহেতু সরকার, বাংলাদেশ ব্যাংকের সহিত পরামর্শক্রমে, এই মর্মে সন্তুষ্ট হইয়াছে যে, বিসিআই এর আমানতকারী ও উহাকে ঋণ প্রদানকারীদের স্বার্থে এবং জনস্বার্থে বিসিআইকে পুনর্গঠন করিয়া একটি তফসিলী ব্যাংক হিসাবে রূপান্তর করা সমীচীন ও প্রয়োজনীয়; সেইহেতু নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল :-

End of প্রস্তাবনা.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭