বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭
ধারা ১১বিমান ছিনতাই ও উহার দণ্ড
তৃতীয় অধ্যায় অপরাধসমূহ, ইত্যাদি
ধারা ১১
11. বিমান ছিনতাই ও উহার দণ্ড (১) কোন বিমান উড্ডয়নে থাকাকালে উহার কোন আরোহী বেআইনী বল প্রয়োগের মাধ্যমে বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন বা অন্য যে কোন প্রকার ভীতি প্রদর্শনের মাধ্যমে বা অন্য কোন উপায়ে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা দখল করিলে বা বিমানটিকে যে কোন প্রকারে নিয়ন্ত্রণ করিলে তাহার উক্ত কাজ বিমান ছিনতাই এর অপরাধ হইবে৷ (২) কোন বিমানের ব্যাপারে কোন ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ সংঘটনের চেষ্টা করিলে বা উহা সংঘটনে সহায়তা করিলে তিনিও বিমান ছিনতাই এর অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন৷ (৩) কোন ব্যক্তি বিমান ছিনতাই এর অপরাধ করিলে তিনি অন্যুন পাঁচ বত্সর এবং অনধিক বিশ বত্সর সশ্রম কারাদণ্ডে, অথবা যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷