বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭
ধারা ১৭বিমান-অধিনায়ককে সহায়তা না করার দণ্ড
বলবৎ
তৃতীয় অধ্যায় অপরাধসমূহ, ইত্যাদি
ধারা ১৭
17. বিমান-অধিনায়ককে সহায়তা না করার দণ্ড কোন বাংলাদেশী বিমানের বিমান-অধিনায়ক তাহাকে সহায়তা করার জন্য ধারা ৩ এর অধীনে কোন ক্রু-সদস্যকে নির্দেশ বা ক্ষমতা প্রদান করা সত্ত্বেও উক্ত ক্রু-সদস্য উক্ত সহায়তা করিতে অস্বীকার করিলে বা ব্যর্থ হইলে, তিনি অনধিক দুই বত্সর কারাদণ্ডে বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷