বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭
ধারা ২০কনভেনশনভুক্ত দেশ
বলবৎ
চতুর্থ অধ্যায় বিবিধ
ধারা ২০
20. কনভেনশনভুক্ত দেশ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কনভেনশনভুক্ত দেশসমূহের নাম এবং উক্ত দেশসমূহ কনভেনশনের কতটুকু গ্রহণ করিয়াছে তাহা প্রকাশ করিবে এবং উক্ত প্রজ্ঞাপন, উহাতে অন্তর্ভুক্ত বিষয়াদি সম্পর্কে, চূড়ান্ত সাক্ষ্য হইবে৷