বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮
ধারা ১সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
বলবৎ
ধারা ১
1. সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন (১) এই আইন [বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে। (২) এই আইন- (ক) ১৭ই বৈশাখ, ১৪০৫ মোতাবেক ৩০শে এপ্রিল, ১৯৯৮ তারিখ বলবৎ হইবে; অথবা (খ) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দফা (ক)-এ নির্ধারিত তারিখের পূর্বে যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে বলবৎ হইবে।