10. বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
বিশ্ববিদ্যালয়ে নিম্নরূপ কর্মকর্তা থাকিবে, যথা:-
(ক) [আচার্য];
(খ) [উপাচার্য];
(গ) [উপ-উপাচার্য];
(ঘ) কোষাধ্যক্ষ;
(ঙ) রেজিষ্ট্রার;
(চ) প্রোক্টর;
(ছ) প্রভোষ্ট;
(জ) গ্রন্থাগারিক;
(ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক;
(ঞ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷
15. “আচার্য” শব্দ “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ৩ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
16. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ৩ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
17. “উপ-উপাচার্য” শব্দ “প্রো-ভাইস চ্যান্সেলর” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ৩ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।