Skip to content

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

ধারা ২৬অনুষদ

বলবৎ

ধারা ২৬

26. অনুষদ (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্ণিত পোষ্ট গ্রাজুয়েট অনুষদ থাকিবে, যথা:- (ক) মেডিসিন অনুষদ; (খ) সার্জারী অনুষদ; [(গ) বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ;] (ঘ) ডেন্টাল অনুষদ; (ঙ) নার্সিং অনুষদ; (চ) বায়ো টেকনোলজি ও বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ; (ছ) মেডিক্যাল টেকনোলজি অনুষদ; [(জ) প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ;] (ঝ) বিকল্প চিকিত্সা অনুষদ৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অনুষদ ছাড়াও চিকিত্সা ও গবেষণা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোন অনুষদ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও সংবিধির বিধান সাপেক্ষে [এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে,] গঠন করা যাইবে৷ (৩) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্দিষ্ট বিষয়ে অধ্যাপনা ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে৷ (৪) বিভিন্ন অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে৷ (৫) প্রত্যেক অনুষদের একজন করিয়া ডীন থাকিবেন এবং তিনি [উপাচার্যের] নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধান সাপেক্ষে, অনুষদ সম্পর্কিত সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান যথাযথভাবে পালনের জন্য দায়ী থাকিবেন৷ (৬) প্রত্যেক অনুষদের ডীন ঐ অনুষদের অন্তর্ভুক্ত সকল ডিসিপ্লনের শিক্ষকদের দ্বারা নির্বাচিত হইবেন৷

  1. 84. দফা (গ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২৮ নং আইন) এর ১০(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 85. দফা (জ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২৮ নং আইন) এর ১০(ক)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 86. “এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে,” শব্দগুলি ও কমা “সাপেক্ষে” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২৮ নং আইন) এর ১০(খ) ধারাবলে সংযোজিত।
  4. 87. “উপাচার্যের” শব্দ “ভাইস-চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮