Skip to content

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

ধারা ৩০অর্থ কমিটি

বলবৎ

ধারা ৩০

30. অর্থ কমিটি [(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) কোষাধ্যক্ষ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) আইনের ধারা ২২(১) এর দফা (খ) এর অধীন মনোনীত জাতীয় সংসদের-সদস্যগণের মধ্যে হইতে সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন সদস্য; (গ) [উপ-উপাচার্যগণ]; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক, পালাক্রমে, মনোনীত একজন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (চ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিবের পদ মর্যাদার নিম্নে নহেন এমন একজন সরকারি কর্মকর্তা; (ছ) [আচার্য] কর্তৃক মনোনীত একজন হিসাব বিশারদ; (জ) রেজিস্ট্রার; (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সচিবও হইবেন।] (২) অর্থ কমিটির মনোনীত সদস্যবৃন্দ দুই বত্সরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিতে পারিবেন৷ (৩) অর্থ কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দিবে; এবং (গ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা [উপাচার্য] ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে৷

  1. 91. “উপ-উপাচার্যগণ” শব্দ “প্রো-ভাইস-চ্যান্সেলরগণ” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ১৯ (ক) (অ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 92. “আচার্য” শব্দ “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ১৯ (ক) (আ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 93. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ১৯ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮