32. নির্বাচনী বোর্ড
(১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের জন্য বিভিন্ন নির্বাচনী বোর্ড থাকিবে৷
(২) নির্বাচনী বোর্ডের গঠন ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে৷
(৩) নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য [আচার্যের] নিকট প্রেরণ করিতে হইবে এবং সেই ক্ষেত্রে [আচার্যের] সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে৷
98. “আচার্যের” শব্দ “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ২১ ধারাবলে প্রতিস্থাপিত।
99. “আচার্যের” শব্দ “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ২১ ধারাবলে প্রতিস্থাপিত।