Skip to content

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

ধারা ৪০সংবিধি

বলবৎ

ধারা ৪০

40. সংবিধি [(১) এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ- (ক) সম্মানসূচক ডিগ্রী বা অন্য কোন সম্মাননা প্রদান; (খ) ফেলোশিপ, স্কলারশিপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ঙ) ইনস্টিটিউট, ডরমিটরী ও হল প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও কোন বিদ্বান ব্যক্তিকে শিক্ষক হিসাবে স্বীকৃতির পদ্ধতি; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থ অবসর ভাতা, গোষ্ঠী বীমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠণ; (জ) জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (ঞ) ডিপ্লোমা ডিগ্রী বা সার্টিফিকেট প্রদান; (ট) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; (ঠ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ; (ড) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (ঢ) শিক্ষক ও গবেষকদের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (ণ) নূতন অনুষদ, বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ত) একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (থ) পিএইচডি ডিগ্রীর জন্য গবেষণার বিষয় নির্ধারণ; (দ) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ধ) নির্বাচন কমিটি গঠন এবং উহার কার্যাবলী নির্ধারণ; (ন) নার্সিং এ স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমে ভর্তি এবং পরীক্ষা সংক্রান্ত বিধান প্রণয়ন; (প) বিভিন্ন কমিটি গঠন সংক্রান্ত বিধান প্রণয়ন; [(পপ) ধারা ৬ এর দফা (ত) ও (থ) এর অধীন কোম্পানী গঠন, শেয়ার অর্জন, ধারণ ও হস্তান্তর, পরিচালনা পর্যদে প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত পদ্ধতি ও শর্তাবলি নির্ধারণ;] (ফ) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।] (২) সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে৷

  1. 105. দফা (পপ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০২ নং আইন) এর ৪ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮