Skip to content

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

ধারা ৪৮বিশ্ববিদ্যালয়ের তহবিল

বলবৎ

ধারা ৪৮

48. বিশ্ববিদ্যালয়ের তহবিল (১) [বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তহবিল নামে বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা- (ক) সরকার হইতে প্রাপ্ত বরাদ্দ; (খ) মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ; (গ) বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতালের নিজস্ব আয়; (ঘ) বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত এবং তত্কর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (ঙ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান; (চ) দেশী-বিদেশী কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ছ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; [(ছছ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বা যাহাতে বিশ্ববিদ্যালয় শেয়ার ধারণ করে এইরূপ কোম্পানী হইতে প্রাপ্ত লভ্যাংশ, ইজারা বা লাইসেন্স ফি এবং অন্য কোনো আয়;] (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; (ঝ) বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত বিভিন্ন ফি, চার্জ ইত্যাদি; (ঞ) সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত আয়ের অন্যান্য উত্স হইতে প্রাপ্ত অর্থ৷

  1. 114. দফা (ছছ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০২ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮