Skip to content

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

ধারা ৫৫আপিলের অধিকার

বলবৎ

ধারা ৫৫

55. আপিলের অধিকার এই আইন বা সংবিধিতে বিশেষভাবে বিধৃত হয় নাই এইরূপ কোন বিষয় বা চুক্তি সম্পর্কে বিশ্ববিদ্যালয় এবং উহার কোন শিক্ষক বা কর্মকর্তার মধ্যে বিরোধ দেখা দিলে, বিরোধিত উক্ত শিক্ষক বা কর্মকর্তার অনুরোধে [উপাচার্য কর্তৃক আচার্যের] নিকট বিষয়টি সিদ্ধান্তের জন্য প্রেরণ করিতে হইবে এবং এই বিষয়ে [আচার্যের] সিদ্ধান্তই চূড়ান্ত হইবে৷

  1. 117. “উপাচার্য কর্তৃক আচার্যের” শব্দগুলি “ভাইস-চ্যান্সেলর কর্তৃক চ্যান্সেলর এর” শব্দগুলির পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 118. “আচার্যের” শব্দ “চ্যান্সেলরের” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৪৭ নং আইন) এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮