Skip to content

কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮

ধারা ১৪সভা

বলবৎ

ধারা ১৪

14. সভা (১) বোর্ড এর সকল সভা, উহার চেয়ারম্যানের নির্দেশে এতদুদ্দেশ্যে নির্ধারিত ব্যাংকের কোন কর্মকর্তা কর্তৃক আহূত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক স্থিরকৃত হইবে৷ (২) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ড এর সভার কার্যধারা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে৷ (৩) বোর্ড এর সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৪) চেয়ারম্যান বোর্ড এর সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকদের মধ্য হইতে তাঁহাদের দ্বারা নির্বাচিত, ব্যবস্থাপনা পরিচালক বাদে অন্য, একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন৷ (৫) শুধুমাত্র কোন পরিচালক পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷ (৬) সভার কোন আলোচ্যসূচীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন পরিচালকের ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকিলে তিনি বোর্ড এর সভায় উক্ত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবেন না৷

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮