Skip to content

কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮

ধারা ৮পরিচালনা ও প্রশাসন

বলবৎ

ধারা ৮

8. পরিচালনা ও প্রশাসন (১) ব্যাংকের পরিচালনা ও প্রশাসন এই আইনের অধীন গঠিত পরিচালনা বোর্ড এর উপর ন্যস্ত থাকিবে এবং ব্যাংক যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷ (২) যে কোন নীতিগত প্রশ্নে ব্যাংক সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করিবে এবং কোন বিষয় নীতিগত কি না সেই সম্পর্কে প্রশ্ন দেখা দিলে উহাতে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে৷ (৩) ধারা ৯ এর অধীন প্রথম বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিবে৷

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮