বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আইন, ১৯৯৮
ধারা ১৮Bangladesh Folk Arts and Crafts Foundation এর বিলোপ, ইত্যাদি
ধারা ১৮
18. Bangladesh Folk Arts and Crafts Foundation এর বিলোপ, ইত্যাদি (১) ফাউন্ডেশন স্থাপনের সংগে সংগে তদানীন্তন Cultural Affairs and Sports Division এর ১২ই মার্চ, ১৯৭৫ তারিখের Resolution No. F. 7-2/75-Cul. অতঃপর উক্ত রেজিলিউশন বলিয়া উল্লেখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রেজিলিউশন বাতিল হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত রেজিলিউশনের অধীনে গঠিত Bangladesh Folk Arts and Crafts Foundation, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লেখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার ফাউন্ডেশনে হস্তান্তরিত হইবে এবং ফাউন্ডেশন উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে উক্ত সংস্থার যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা ফাউন্ডেশনের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত সংস্থা কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত যে সকল মামলা মোকদ্দমা চালু ছিল, সেই সকল মামলা মোকদ্দমা ফাউন্ডেশন কর্তৃক অথবা ফাউন্ডেশনের বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে; (ঙ) উক্ত সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী ফাউন্ডেশনে বদলী হইবেন এবং তাঁহারা ফাউন্ডেশন কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, ফাউন্ডেশন কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে তাঁহারা ফাউন্ডেশনের চাকুরীতে নিয়োজিত থাকিবেন৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আইন, ১৯৯৮