পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮
ধারা ২৮পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা
বলবৎ
ধারা ২৮
28. পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (১) পরিষদের একজন মূখ্য নির্বাহী কর্মকর্তা থাকিবেন এবং তিনি সরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য হইতে নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে উপ-জাতীয় কর্মকর্তাগণকে অগ্রাধিকার দেওয়া হইবে।