পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮
ধারা ৩২পরিষদের তহবিল, ইত্যাদি
বলবৎ
ধারা ৩২
32. পরিষদের তহবিল, ইত্যাদি (১) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে। (২) পরিষদের তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) পার্বত্য জেলা পরিষদের তহবিল হইতে প্রদেয় অর্থ, যাহার পরিমাণ সময় সময় সরকার কতর্ৃক নির্ধারিত হইবে; (খ) পরিষদের উপর ন্যস্ত এবং তৎকতর্ৃক পরিচালিত সম্পত্তি, যদি থাকে, হইতে প্রাপ্ত অর্থ বা মুনাফা; (গ) সরকার বা অন্যান্য কতর্ৃপক্ষের ঋণ ও অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কতর্ৃক প্রদত্ত অনুদান; (ঙ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা; (চ) পরিষদ কতর্ৃক প্রাপ্ত যে কোন অর্থ; (ছ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ।