Skip to content

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮

ধারা ৪৭পরিষদের পক্ষে বা বিপক্ষে মামলা

বলবৎ

ধারা ৪৭

47. পরিষদের পক্ষে বা বিপক্ষে মামলা (১) পরিষদের বিরুদ্ধে বা পরিষদ সংক্রান্ত কোন কাজের জন্য উহার কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা দায়ের করিতে হইলে মামলা দায়ের করিতে ইচ্ছুক ব্যক্তি মামলার কারণ এবং বাদীর নাম ও ঠিকানা উল্লেখ করিয়া একটি নোটিশ- (ক) পরিষদের ক্ষেত্রে, পরিষদের প্রধান কার্যালয়ে প্রদান করিবেন বা পেঁৗছাইয়া দিবেন; (খ) অন্যান্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট সদস্য, কর্মকর্তা বা কর্মচারীর নিকট ব্যক্তিগতভাবে বা তাহার অফিস বা বাসস্থানে প্রদান করিবেন বা পেঁৗছাইয়া দিবেন। (২) উক্ত নোটিশ প্রদান বা পেঁৗছানোর পর ত্রিশ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন মামলা দায়ের করা যাইবে না এবং মামলার আরজীতে উক্ত নোটিশ প্রদান করা বা পেঁৗছানো হইয়াছে কি না উহার উল্লেখ থাকিতে হইবে।

End of ধারা ৪৭.

সূচিপত্র দেখুন: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮