[গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়] আইন, ১৯৯৮
ধারা ১২প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ
বলবৎ
ধারা ১২
12. প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ (১) চ্যান্সেলর, প্রয়োজনবোধে, এক বা একাধিকজন শিক্ষাবিদকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করিবেন৷ (২) চ্যান্সেলরের সন্তোষানুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন৷ (৩) প্রো-ভাইস-চ্যান্সেলর সংবিধি ও অধ্যাদেশ দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন৷