Skip to content

[গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়] আইন, ১৯৯৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (খ) “অধ্যাদেশ” অর্থ এই আইনের অধীন প্রণীত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ; (গ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঘ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৬ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (ঙ) “কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর দ্বারা গঠিত University Grants Commission of Bangladesh; (চ) “কর্মকর্তা” অর্থ ধারা ৮ এ উল্লিখিত কোন কর্মকর্তা; (ছ) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (জ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (ঝ) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোন ছাত্র বা ছাত্রী; (ঞ) “ছাত্র-শৃংখলা কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃংখলা কমিটি; (ট) “ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (ঠ) “ডীন” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদের প্রধান; (ড) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযোজিত তফসিল; (ঢ) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (ণ) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (ত) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত বিশ্ববিদ্যালয়ের প্রবিধান; (থ) “প্রভোস্ট” অর্থ বিশ্ববিদ্যালয়ের হল প্রধান; (দ) “প্রো-ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর; (ধ) “বিভাগীয় প্রধান” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষা বিভাগীয় প্রধান; (ন) “বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইনের অধীন স্থাপিত [গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়]; (প) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (ফ) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (ব) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক; (ভ) “সংবিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিশ্ববিদ্যালয়ের সংবিধি; (ম) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷

  1. 5. "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: [গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়] আইন, ১৯৯৮