10. সম্পত্তি সম্পর্কিত ঘোষণা
[চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ] তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে তাঁহার এবং তাঁহার পরিবারের কোন সদস্যের স্বত্ব, দখল বা স্বার্থ আছে এই প্রকার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির একটি লিখিত বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও নির্ধারিত ব্যক্তির নিকট দাখিল করিবেন৷
ব্যাখ্যা৷- “পরিবারের সদস্য” বলিতে [চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের] স্বামী বা স্ত্রী এবং তাঁহার সংগে বসবাসকারী এবং তাঁহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাঁহার ছেলে-মেয়ে, পিতা-মাতা ও ভাই-বোনকে বুঝাইবে৷
25. "চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান" শব্দগুলি "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ৭(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
26. ব্যাখায় উল্লিখিত "চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের" শব্দগুলি "চেয়ারম্যানের" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ৭(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
End of ধারা ১০. Not in the index for this Act: তফসিল (১).