Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ১৪চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও [নারী] সদস্য ও সদস্য পদ শূন্য হওয়া, ইত্যাদি

বলবৎ

ধারা ১৪

14. চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও [নারী] সদস্য ও সদস্য পদ শূন্য হওয়া, ইত্যাদি [(১) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা কোন [নারী] সদস্যের পদ শূন্য হইবে, যদি তিনি- (ক) ধারা ৯ (২) এ নির্ধারিত বা বর্ধিত সময়সীমার মধ্যে উক্ত ধারায় নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন; বা (খ) ধারা ৮ এর অধীন তাঁহার পদে থাকার অযোগ্য হইয়া যান; বা (গ) ধারা ১২ এর অধীন তাঁহার পদ ত্যাগ করেন; বা (ঘ) ধারা ১৩ এর অধীন তাঁহার পদ হইতে অপসারিত হন; বা (ঙ) ধারা ১৩ক অনুযায়ী তাঁহার বিরুদ্ধে সরকার কর্তৃক অনাস্থা প্রস্তাব অনুমোদন করা হয়; বা (চ) মৃত্যুবরণ করেন। (২) কোন ব্যক্তি যদি ইউনিয়ন পরিষদ বা পৌর প্রতিনিধি বা [নারী] সদস্য হন, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা মেয়র বা সদস্য বা কাউন্সিলর না থাকেন তাহা হইলে পরিষদে তাহার সদস্য পদ শূন্য হইবে।]

  1. 60. ধারা ১৪ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 61. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 62. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৪. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮