Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- [(ক) "অস্থায়ী চেয়ারম্যান" অর্থ চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি;] (খ) “ইউনিয়ন” এবং “ইউনিয়ন পরিষদ” অর্থ The Local Government (Union Parishads) Ordinance, 1983 (LI of 1983) এর section 2 এর যথাক্রমে clauses (26) এবং (27) এ সংজ্ঞায়িত "Union” এবং "Union Parishad” ; (গ) “ইউনিয়ন প্রতিনিধি” অর্থ ধারা ৬ (গ) তে উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তাঁহার দায়িত্ব পালনকারী ব্যক্তি; (ঘ) “উপজেলা” অর্থ ধারা ৩ এর অধীনে ঘোষিত কোন উপজেলা; (ঙ) “কর” বলিতে এই আইনের অধীনে আরোপনীয় বা আদায়যোগ্য কোন রেইট, টোল, ফিস, বা অনুরূপ অন্য কোন অর্থ ও ইহার অন্তর্ভুক্ত হইবে; (চ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (ছ) “তফসিল” অর্থ এই আইনের কোন তফসিল; (জ) “পরিষদ” অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত উপজেলা পরিষদ; (ঝ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; [(ঞ) "পৌর প্রতিনিধি" অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (ঘ)তে উল্লিখিত পৌরসভার মেয়র বা সাময়িকভাবে তাহার দায়িত্ব পালনকারী ব্যক্তি;] (ট) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; [(ঠ) "ভাইস চেয়ারম্যান" অর্থ পরিষদের ভাইস চেয়ারম্যান; (ড) "[নারী] সদস্য" অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) তে উল্লেখিত পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত [নারী] সদস্য; [[***]] (ঢ) "সদস্য" অর্থ পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্য যে কোন সদস্য [।] [[***]]

  1. 6. দফা (ডড) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৭ নং আইন) এর ২(ক) ধারাবলে সন্নিবেশিত।
  2. 7. দফা (ডড) জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ৩(ক) ধারাবলে বিলুপ্ত।
  3. 9. দফা (ণ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৭ নং আইন) এর ২(খ) ধারাবলে সন্নিবেশিত।
  4. 10. দফা (ণ) জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ৩(গ) ধারাবলে বিলুপ্ত।
  5. 1. দফা (ক) উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 2. দফা (ঞ) উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 3. দফা (ঠ), (ড) ও (ঢ) দফা (ঠ) ও (ড) এর পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  8. 4. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  9. 5. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  10. 8. “।” দাঁড়ি চিহ্নটি “;” সেমিকোলন চিহ্নটির পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮