Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ২০নির্বাচন পরিচালনা

বলবৎ

ধারা ২০

20. নির্বাচন পরিচালনা (১) সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উল্লিখিত, এই আইন ও বিধি অনুযায়ী [চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] ও [নারী] সদস্যদের [নির্বাচন পরিচালনা করিবে]৷ (২)[নির্বাচন কমিশন], সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা [চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] ও [নারী] সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে; যথা:- (ক) নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাঁহাদের ক্ষমতা ও দায়িত্ব; (খ) [নারী] সদস্য নির্বাচনের জন্য এলাকা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন এবং [নারী] সদস্য নির্বাচন পদ্ধতি; [(গ) প্রার্থী মনোনয়ন, মনোনয়নের ক্ষেত্রে হলফনামা দাখিল, মনোনয়নের ক্ষেত্রে আপত্তি এবং মনোনয়নপত্র বাছাই;] [[***]] (ঘ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ; (ঙ) প্রার্থীপদ প্রত্যাহার; (চ) প্রার্থীগণের এজেন্ট নিয়োগ; (ছ) প্রতিদ্বন্দ্বিতা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি; (জ) ভোট গ্রহণের তালিকা, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; (ঝ) ভোট দানের পদ্ধতি; (ঞ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও বিলিবন্টন; (ট) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ করা যায়; (ঠ) নির্বাচন ব্যয়; (ড) নির্বাচনে দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য নির্বাচনী অপরাধ এবং উহার দণ্ড; (ঢ) নির্বাচন বিরোধ, নির্বাচন ট্রাইব্যুনাল ও [নির্বাচন আপীল ট্রাইব্যুনাল গঠন], নির্বাচনী দরখাস্ত দায়ের, নির্বাচন বিরোধ নিষ্পত্তির ব্যাপারে উক্ত ট্রাইব্যুনালের ক্ষমতা ও অনুসরণীয় পদ্ধতিসহ আনুষংগিক বিষয়াদি; এবং (ণ) নির্বাচন সম্পর্কিত আনুষংগিক অন্যান্য বিষয়৷ (৩) উপ-ধারা (২) (ড) এর অধীন প্রণীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ [সাত বৎসরের] অধিক হইবে না।

  1. 78. "নির্বাচন কমিশন" শব্দটি "সরকার" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 79. "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ১৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 80. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 84. ধারা (গগ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৭ নং আইন) এর ৪ ধারাবলে সন্নিবেশিত।
  5. 85. দফা (গগ) জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ৬ ধারাবলে বিলুপ্ত।
  6. 81. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 82. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  8. 83. দফা (গ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৯(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  9. 86. “নির্বাচন আপীল ট্রাইব্যুনাল গঠন” শব্দগুলি "নির্বাচন আপীল নিয়োগ” শব্দগুলির পরিবর্তে, উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ২২ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  10. 87. “সাত বৎসরের” শব্দগুলি “দুই বৎসরের অধিক এবং অর্থদণ্ডের পরিমাণ দশ হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ২২ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ২০. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮