Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ৪৩পরিষদের নিকট চেয়ারম্যান ইত্যাদির দায়

বলবৎ

ধারা ৪৩

43. পরিষদের নিকট চেয়ারম্যান ইত্যাদির দায় পরিষদের [চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] অথবা উহার কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারী অথবা পরিষদ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বা পরিষদের পক্ষে কর্মরত কোন ব্যক্তির প্রত্যক্ষ গাফিলতি বা অসদাচরণের কারণে পরিষদের কোন অর্থ বা সম্পদের লোকসান অপচয় বা অপপ্রয়োগ হইলে উহার জন্য তিনি দায়ী থাকিবেন এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরকার তাঁহার এই দায়-দায়িত্ব নির্ধারণ করিবে এবং যে টাকার জন্য তাঁহাকে দায়ী করা হইবে সেই টাকা সরকারী দাবী (Public Demand) হিসাবে তাঁহার নিকট হইতে আদায় করা হইবে৷

  1. 109. "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৪৩. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮