Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ৬৭নোটিশ এবং উহা জারীকরণ

বলবৎ

ধারা ৬৭

67. নোটিশ এবং উহা জারীকরণ (১) এই আইন, বিধি বা প্রবিধান পালনের জন্য কোন কাজ করা বা না করা হইতে বিরত থাকা যদি কোন ব্যক্তির কর্তব্য হয় তাহা হইলে কোন সময়ের মধ্যে ইহা করিতে হইবে বা ইহা করা হইতে বিরত থাকিতে হইবে তাহা উল্লেখ করিয়া তাঁহার উপর একটি নোটিশ জারী করিতে হইবে৷ (২) এই আইনের অধীন প্রদেয় কোন নোটিশ গঠনগত ত্রুটির কারণে অবৈধ হইবে না৷ (৩) ভিন্নরূপ কোন বিধান না থাকিলে এই আইনের অধীন প্রদেয় সকল নোটিশ উহার প্রাপককে হাতে হাতে প্রদান করিয়া অথবা তাঁহার নিকট [ডাকযোগে প্রেরণ করিয়া অথবা তাহার পরিবারের কোন সদস্যকে প্রদান করিয়া বা তাহার বাসস্থান বা] কর্মস্থলের কোন বিশিষ্ট স্থানে আঁটিয়া দিয়া জারী করিতে হইবে৷ (৪) যে নোটিশ সর্বসাধারণের জন্য তাহা পরিষদ কর্তৃক নির্ধারিত কোন প্রকাশ্য স্থানে অঁটিয়া দিয়া জারী করা হইলে উহা যথাযথভাবে জারী হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

  1. 117. "ডাকযোগে প্রেরণ করিয়া অথবা তাহার পরিবারের কোন সদস্যকে প্রদান করিয়া বা তাহার বাসস্থান বা " শব্দগুলি "ডাকযোগে প্রেরণ করিয়া বা তাহার বাসস্থান বা" শব্দগুলির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ১৯ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬৭. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮