পঞ্চম তফসিল(এই আইনের অধীনে অপরাধসমূহ)
বলবৎ
পঞ্চম তফসিল
পঞ্চম তফসিল (এই আইনের অধীনে অপরাধসমূহ) ১। উপজেলা পরিষদ কর্তৃক আইনগতভাবে ধার্যকৃত কর, টোল, রেইট, ফিস ইত্যাদি ফাঁকি দেওয়া। ২। এই আইন, বিধি বা প্রবিধানের অধীন যে সকল বিষয়ে উপজেলা পরিষদ তথ্য চাহিতে পারে সেই সকল বিষয়ে উপজেলা পরিষদের তলব অনুযায়ী তথ্য সরবরাহে ব্যর্থতা বা ভুল তথ্য সরবরাহ। ৩। এই আইন, বিধি বা প্রবিধানের বিধান অনুযায়ী যে কার্যের জন্য লাইসেন্স বা অনুমতি প্রয়োজন হয় সে কার্য বিনা লাইসেন্সে বা বিনা অনুমতিতে সম্পাদন। ৪। এই আইন, বিধি বা প্রবিধানের বিধানাবলী লঙ্ঘন বা উহার অধীন জারীকৃত নির্দেশ বা ঘোষণা লঙ্ঘন। _______