ধারা ১৩তদন্ত
বলবৎ
ধারা ১৩
13. তদন্ত (১) কমিশন, স্বতই অথবা কোন অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে, যে কোন সময় লিখিত আদেশ দ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন ব্যক্তির মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে তদন্ত করাইতে পারিবে, যথা:- (ক) কোন ডিপজিটরির বিষয়; (খ) কোন ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তির বিষয়; (গ) ডিপজিটরিতে রক্ষিত কোন সিকিউরিটির ব্যবসা বা লেনদেনের বিষয়৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন তদন্ত শুরু হইলে, ডিপজিটরি, ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি তদন্তকারীর প্রয়োজন অনুযায়ী সকল তথ্য সরবরাহ করিবে৷ (৩) উপ-ধারা (১) এর অধীন তদন্তকারী কোন ব্যক্তি উক্ত তদন্তের প্রয়োজনে ডিপজিটরি, ইস্যুয়ার অথবা তদন্তাধীন ব্যক্তির মালিকানাধীন বা দখলকৃত কোন অংগনে প্রবেশ করিতে পারিবে৷