Skip to content

ডিপজিটরি আইন, ১৯৯৯

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অংশগ্রহণকারী” অর্থ প্রবিধান অনুযায়ী ডিপজিটরিতে অংশগ্রহণ করার অধিকারপ্রাপ্ত কোন ব্যক্তি; (খ) “ইস্যুয়ার” অর্থ Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969) এর section 2 (g) তে সংজ্ঞায়িত æissuer”; (গ) “উপ-আইন” অর্থ এই আইনের অধীন ডিপজিটরি কর্তৃক প্রণীত উপ-আইন; (ঘ) “কমিশন” অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর ধারা ২(১) (ক) এ সংজ্ঞায়িত “কমিশন”; (ঙ) “কোম্পানী আইন” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন); (চ) “কোম্পানী রেজিস্টার” অর্থ কোম্পানী আইনের ধারা ৩৪-এ উল্লিখিত সদস্য-বহি; (ছ) “ডিপজিটরি” অর্থ বুক এন্ট্রির মাধ্যমে সিকিউরিটির সংরক্ষণ ও হস্তান্তরের লক্ষ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত ও কোম্পানী আইন এর অধীন নিবন্ধিত কোন কোম্পানী; (জ) “ডিপজিটরি রেজিস্টার” অর্থ কোম্পানী রেজিস্টারের ডিপজিটরি অংশে ডিপজিটরির নামে লিপিবদ্ধ সিকিউরিটি সম্পর্কে ডিপজিটরি কর্তৃক সংরক্ষিত বৈধ মালিকানা রেজিস্টার; (ঝ) “প্রত্যক্ষ হিসাব ধারক” অর্থ ডিপজিটরিতে হিসাব খোলেন এবং সংরক্ষণ করেন কিন্তু অংশগ্রহণকারী নহেন এমন ব্যক্তি; (ঞ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ট) “বুক এন্ট্রি” অর্থ ডিপজিটরি রেজিস্টারে প্রবিধান অনুযায়ী সিকিউরিটি লিপিবদ্ধ করা; (ঠ) “ব্যক্তি” অর্থে কোন কোম্পানী, প্রতিষ্ঠান বা সংস্থাও অন্তর্ভুক্ত হইবে; (ড) “যোগ্য সিকিউরিটি” অর্থ উপ-আইনের অধীন ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ হইবার যোগ্য কোন সিকিউরিটি; (ঢ) “সিকিউরিটি” অর্থ Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969) এর section 2(l) এ সংজ্ঞায়িত æsecurities”; (ণ) “হিসাব” অর্থ ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ সিকিউরিটির বৈধ মালিকানা সংক্রান্ত হিসাব; (ত) “হিসাব ধারক” অর্থ স্বয়ং বা কোন অংশগ্রহণকারীর মাধ্যমে ডিপজিটরির সহিত হিসাব খোলেন এবং সংরক্ষণ করেন এমন ব্যক্তি৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: ডিপজিটরি আইন, ১৯৯৯