Skip to content

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আরডি-১২” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী উন্নয়ন প্রকল্প; (খ) “আর, বি, আই, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন সংস্থা প্রকল্প; (গ) “আর, বি, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন কর্মসূচী; (ঘ) “সুবিধাভোগী” অর্থ এমন কোন ব্যক্তি যিনি ফাউন্ডেশন হইতে আর্থিক অথবা আর্থিক নয় এইরূপ সেবা বা উপকার লাভ করেন; (ঙ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত তফসিল; (চ) “নির্ধারিত” অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত প্রবিধানমালা দ্বারা নির্ধারিত; (ছ) “ফাউন্ডেশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন; (জ) “বি, আর, ডি, বি” অর্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঝ) “বিত্তহীন” অর্থ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান আর, বি, আই, পি, এর কোন সুবিধাভোগী অথবা ফাউন্ডেশনের কোন সুবিধাভোগী; (ঞ) “বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড অব গভর্ণর্স; (ট) “সদস্য” অর্থ বোর্ডের কোন সদস্য; (ঠ) ‘টিবিসিসিএ” বলিতে থানা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি বুঝাইবে; (ড) “প্রাথমিক সমবায় সমিতি” বলিতে আরডি-১২, আর, বি, পি এবং আর, বি, আই, পি'র আওতায় সংগঠিত বিত্তহীন পুরুষ ও মহিলা সমিতিকে বুঝাইবে।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯