Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ১১জেলা কমিটির সভা

বলবৎ

ধারা ১১

11. জেলা কমিটির সভা [(১) প্রতি মাসে কমপক্ষে ১ (এক) বার কমিটির সভা অনুষ্ঠিত হইবে; (২) কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে; (৩) সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে কমিটির সভা অনুষ্ঠিত হইবে; (৪) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন; তবে শর্ত থাকে যে, সভাপতির অনুপস্থিতিতে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৫) কমিটির মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে এবং সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে কমিটির সিদ্ধান্ত গৃহীত হইবে।]

  1. 35. ধারা ১১ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ ( ২০২৬ সনের ৪৫ নং আইন) এর ১৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১১. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০