Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ১২কবিশেষ কমিটি

বলবৎ

ধারা ১২ক

12ক. বিশেষ কমিটি [(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, [অধিদপ্তর], সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, শ্রম আদালত ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিভিন্ন আদালতের চৌকির জন্য পৃথক পৃথকভাবে এক বা একাধিক বিশেষ কমিটি গঠন করিতে পারিবে। (২) একজন চেয়ারম্যান ও চৌদ্দজন সদস্য সমন্বয়ে বিশেষ কমিটি গঠিত হইবে এবং চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়ন, মনোনয়নের যোগ্যতা, অপসারণ, পদত্যাগ ইত্যাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) বিশেষ কমিটির দায়িত্ব, কার্যাবলী এবং সভার কার্য পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।]

  1. 40. ধারা ১২ক আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬২ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত।
  2. 41. “অধিদপ্তর” শব্দটি “সংস্থা” শব্দটির পরিবর্তে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১২ক. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০