Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ১৪মহানগর কমিটির সভা

বলবৎ

ধারা ১৪

14. মহানগর কমিটির সভা [(১) বৎসরে কমপক্ষে ৪ (চার) বার কমিটির সভা অনুষ্ঠিত হইবে । (২) কমিটি সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে । (৩) সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে কমিটির সভা অনুষ্ঠিত হইবে । (৪) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন: তবে শর্ত থাকে যে, সভাপতির অনুপস্থিতিতে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন; (৫) কমিটির মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে এবং সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে কমিটির সিদ্ধান্ত গৃহীত হইবে ।]

  1. 44. ধারা ১৪ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ১৯ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৪. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০