Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ১৫আইনজীবীগণের তালিকা

বলবৎ

ধারা ১৫

15. আইনজীবীগণের তালিকা (১) [সুপ্রীমকোর্ট কমিটি] এই আইনের আওতায় প্রদত্ত আইনগত সহায়তার অধীনে বাংলাদেশ সুপ্রীমকোর্টে দায়েরযোগ্য বা দায়েরকৃত মামলার পরামর্শ প্রদান ও মামলা পরিচালনার জন্য সুপ্রীমকোর্টের মামলা পরিচালনায় অন্যুন [৫ (পাঁচ)] বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবীগণের মধ্য হইতে একটি তালিকা প্রণয়ন করিবে [:] [তবে শর্ত থাকে যে, এইরূপ তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত অবসরপ্রাপ্ত জেলা জজগণের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।] (২) প্রত্যেক জেলা কমিটি এই আইনের আওতায় প্রদত্ত আইনগত সহায়তার অধীনে জেলার কোন আদালতে দায়েরযোগ্য বা দায়েরকৃত মামলার পরামর্শ প্রদান ও মামলা পরিচালনার জন্য জেলা আদালতে মামলা পরিচালনায় অন্যুন ৫ (পাঁচ) বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবীগণের মধ্য হইতে একটি তালিকা প্রণয়ন করিবে৷ [(২ক) বিশেষ কমিটি এই আইনের আওতায় প্রদত্ত আইনগত সহায়তার অধীনে শ্রম আদালত বা চৌকি আদালতে দায়েরযোগ্য বা দায়েরকৃত মামলার পরামর্শ প্রদান ও মামলা পরিচালার জন্য সংশ্লিষ্ট শ্রম আদালত বা চৌকি আদালতে মামলা পরিচালনায় অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীগণের মধ্য হইতে একটি তালিকা প্রণয়ন করিবে।] [(২কক) মহানগর কমিটি এই আইনের আওতায় প্রদত্ত আইনগত সহায়তার অধীনে মহানগর দায়রা জজ আদালত, চীফ মেট্রিাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা অধীন অন্যান্য আদালতে দায়েরযোগ্য বা দায়েরকৃত মামলার পরামর্শদান ও মামলা পরিচালার জন্য সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনায় অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীগণের মধ্য হইতে একটি তালিকা প্রণয়ন করিবে।] (৩) এই ধারার অধীন প্রণীত প্রত্যেক তালিকায় অন্যুন [এক-তৃতীয়াংশ] মহিলা আইনজীবী, যদি উপযুক্ত পাওয়া যায়, রাখা হইবে৷ (৪) কোন বিচারপ্রার্থীর আবেদন বা দরখাস্ত বিবেচনাক্রমে যদি কোন ক্ষেত্রে, আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়, তাহা হইলে [সুপ্রীম কোর্ট কমিটি বা, ক্ষেত্রমত, জেলা কমিটি[, মহানগর কমিটি] বা বিশেষ কমিটি] [কর্তৃক অনুমোদিত তালিকা হইতে সংশ্লিষ্ট চীফ লিগ্যাল এইড অফিসার বা, ক্ষেত্রমত, লিগ্যাল এইড অফিসার কোনো আইনজীবীকে এতদুদ্দেশ্যে নিযুক্ত করিবে]: তবে শর্ত থাকে যে, এইরূপ নিযুক্তির ক্ষেত্রে বিচারপ্রার্থীর পছন্দ, যতদূর সম্ভব, বিবেচনা করা হইবে। [(৫) উপ-ধারা (৪) এর অধীন নিযুক্ত আইনজীবীকে প্রবিধান দ্বারা নির্ধারিত হারে সম্মানি বা ফি প্রদান করা হইবে।]

  1. 49. শর্তাংশ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ২১(ক) ধারাবলে সন্নিবেশিত ।
  2. 50. উপ-ধারা (২ক) আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬২ নং আইন) এর ১১ (খ) ধারাবলে সন্নিবেশিত।
  3. 51. উপ-ধারা (২কক) আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ২১(খ) ধারাবলে সন্নিবেশিত ।
  4. 52. ‘‘এক-তৃতীয়াংশ’’ শব্দগুলি ও চিহ্ন ‘‘একজন’’ শব্দটির পরিবর্তে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬২ নং আইন) এর ১১ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 53. ‘‘সুপ্রীম কোর্ট কমিটি বা, ক্ষেত্রমত, জেলা কমিটি বা বিশেষ কমিটি ’’ শব্দগুলি ও কমাগুলি ‘‘বোর্ড বা, ক্ষেত্রমত, জেলা কমিটি’’ শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬২ নং আইন) এর ১১ (ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 54. “, মহানগর কমিটি” কমা ও শব্দগুলি “জেলা কমিটি” শব্দগুলির পর আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ২১(গ) ধারাবলে সন্নিবেশিত ।
  7. 55. “কর্তৃক অনুমোদিত তালিকা হইতে সংশ্লিষ্ট চীফ লিগ্যাল এইড অফিসার বা, ক্ষেত্রমত, লিগ্যাল এইড অফিসার কোনো আইনজীবীকে এতদুদ্দেশ্যে নিযুক্ত করিবে” শব্দগুলি ও চিহ্নগুলি “উক্ত তালিকায় অন্তর্ভুক্ত কোনো আইনজীবীকে এতদুদ্দেশ্যে নিযুক্ত করিবে” শব্দগুলির পরিবর্তে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ২১(গ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  8. 56. উপ-ধারা (৫) আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৫ নং আইন) এর ২১(ঘ) ধারাবলে সন্নিবেশিত ।

End of ধারা ১৫. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০