Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ২১গমধ্যস্থতা-চুক্তির কার্যকারিতা

বলবৎ

ধারা ২১গ

21গ. মধ্যস্থতা-চুক্তির কার্যকারিতা [(১) পক্ষগণের সহি/স্বাক্ষর ও মধ্যস্থতাকারীর স্বাক্ষরক্রমে সম্পাদিত এবং চীফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যকর হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন চুক্তি আদালতের ডিক্রি অথবা ক্ষেত্রমত, চূড়ান্ত আদেশ হিসাবে গণ্য হইবে এবং এখতিয়ারসম্পন্ন আদালতের মাধ্যমে উক্ত ডিক্রি বা আদেশ জারি করা যাইবে।]

  1. 74. সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ ও এলাকা নির্ধারণ করিবে, সেই তারিখ হইতে সেই এলাকার জন্য এই ধারার বিধান কার্যকর হইবে।

End of ধারা ২১গ. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০