Skip to content

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০

ধারা ৬জাতীয় উপদেষ্টা পরিষদ

বলবৎ

ধারা ৬

6. জাতীয় উপদেষ্টা পরিষদ [(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আইনগত সহায়তা কার্যক্রম উন্নয়ন বিষয়ক নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান ও বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের নিমিত্ত জাতীয় উপদেষ্টা পরিষদ নামে একটি পরিষদ থাকিবে। (২) জাতীয় উপদেষ্টা পরিষদ নিম্নবর্ণিত ১৫ (পনের) জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা, যিনি উহার সভাপতি হইবেন; (খ) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল; (গ)সচিব, আইন ও বিচার বিভাগ; (ঘ) সচিব, সুপ্রীম কোর্ট সচিবালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ছ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (জ) সচিব, পরিকল্পনা বিভাগ; (ঝ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (ঞ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (ট) রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (ঠ) মহা-কারা পরিদর্শক; (ড) ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল; (ঢ) সরকার কর্তৃক মনোনীত আইন ও অধিকার সম্পর্কিত বেসরকারি সংস্থার ২ (দুই) জন প্রতিনিধি; (ণ) মহাপরিচালক, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (৩) উপ-ধারা (১) এর দফা (ঢ) এ উল্লিখিত সদস্যগণের প্রত্যেকে স্ব স্ব মনোনয়ন প্রাপ্তির তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, উপযুক্ত কারণ উদ্ভব হইলে সরকার উপ-ধারা (১) এর দফা (ঢ) এ উল্লিখিত সদস্যগণের যে কাহারো মনোনয়ন মেয়াদপূর্তির পূর্বেই বাতিল করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর দফা (ঢ) এ উল্লিখিত সদস্যগণ সরকার বরাবর পদত্যাগপত্র প্রেরণপূর্বক স্বীয় পদ হইতে স্বেচ্ছায় পদত্যাগ করিতে পারিবেন।]

  1. 7. ধারা ৬ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ ( ২০২৬ সনের ৪৫ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬. Not in the index for this Act: তফসিল (1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০