19. অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি
[[(১) এই আইনের অধীন সকল অপরাধ বিচারার্থ গ্রহণীয় হইবে [***]।]
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সংঘটনে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হইবে না, যদি-
(ক) তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানীর সুযোগ দেওয়া না হয়; এবং
(খ) তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসংগত কারণ রহিয়াছে মর্মে ট্রাইব্যুনাল [বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত] সন্তুষ্ট হন।
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত কোন ব্যক্তি নারী বা শিশু হইলে কিংবা শারীরিকভাবে অসুস্থ (sick or infirm) হইলে, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে ট্রাইব্যুনাল [বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত] সন্তুষ্ট হইলে তাহাকে জামিনে মুক্তি দেওয়া যাইবে।
(৪) উপ-ধারা (২) এ উল্লিখিত ব্যক্তি ব্যতীত এই আইনের অধীন অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত অন্য কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সংগত হইবে মর্মে ট্রাইব্যুনাল [বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত] সন্তুষ্ট হইলে তদ্মর্মে কারণ লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রাইব্যুনাল [বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত] জামিনে মুক্তি দিতে পারিবে।]
50. ধারা ১৯ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ৩০ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত
51. উপ-ধারা (১) নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২২ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
52. “, এবং ধারা ১১ এর দফা (গ) এ উল্লিখিত অপরাধ আপসযোগ্য হইবে” কমা, শব্দগুলি এবং বন্ধনী নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১০ (ক) ধারাবলে বিলুপ্ত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।
53. “বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলি ও কমাগুলি “ট্রাইব্যুনাল” শব্দের পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১০ (খ) ধারাবলে সন্নিবেশিত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।
54. “বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলি ও কমাগুলি “ট্রাইব্যুনাল” শব্দের পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১০ (গ) ধারাবলে সন্নিবেশিত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।
55. “বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলি ও কমাগুলি “ট্রাইব্যুনাল” শব্দের পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১০ (ঘ) ধারাবলে সন্নিবেশিত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।
56. “বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন আদালত” শব্দগুলি ও কমাগুলি “ট্রাইব্যুনাল” শব্দের পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১০ (ঘ) ধারাবলে সন্নিবেশিত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।