Skip to content

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

ধারা ২৬নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

বলবৎ

ধারা ২৬

26. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) এই আইনের অধীন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলা সদরে একটি করিয়া ট্রাইব্যুনাল থাকিবে এবং প্রয়োজনে সরকার উক্ত জেলায় একাধিক ট্রাইব্যুনালও গঠন করিতে পারিবে; এইরূপ ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে। (২) একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার জেলা ও দায়রা জজগণের মধ্য হইতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিযু্‌ক্ত করিবে। (৩) সরকার, প্রয়োজনবোধে, কোন জেলা ও দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসাবে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করিতে পারিবে। (৪) এই ধারায় জেলা জজ ও দায়রা জজ বলিতে [অতিরিক্ত জেলা ও দায়রা জজও] অন্তর্ভুক্ত।

  1. 70. “অতিরিক্ত জেলা ও দায়রা জজও” শব্দগুলি “যথাক্রমে অতিরিক্ত জেলা জজ ও অতিরিক্ত দায়রা জজও” শব্দগুলির পরিবর্তে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৫ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৫ মার্চ, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০