Skip to content

জেলা পরিষদ আইন, ২০০০

ধারা ৪৩পরিষদের তহবিল সংরক্ষণ, বিনিয়োগ ইত্যাদি

বলবৎ

ধারা ৪৩

43. পরিষদের তহবিল সংরক্ষণ, বিনিয়োগ ইত্যাদি (১) পরিষদের তহবিলে জমাকৃত অর্থ কোন সরকারী ট্রেজারীতে বা সরকারী ট্রেজারীর কার্য পরিচালনাকারী কোন ব্যাংকে অথবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন প্রকারে রাখা হইবে৷ (২) পরিষদ নির্ধারিত পদ্ধতিতে উহার তহবিলের কোন অংশ বিনিয়োগ করিতে পারিবে৷ (৩) পরিষদ কোন বিশেষ উদ্দেশ্যে আলাদা তহবিল গঠন করিতে পারিবে এবং সরকার কর্তৃক আদিষ্ট হইলে উক্তরূপ তহবিল গঠন করিবে এবং নির্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করিবে৷

End of ধারা ৪৩.

সূচিপত্র দেখুন: জেলা পরিষদ আইন, ২০০০