Skip to content

জেলা পরিষদ আইন, ২০০০

ধারা ৭চেয়ারম্যান ও সদস্যগণের শপথ

বলবৎ

ধারা ৭

7. চেয়ারম্যান ও সদস্যগণের শপথ (১) চেয়ারম্যান ও প্রত্যেক সদস্য তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে সরকার কর্তৃক নির্ধারিত কোন ব্যক্তির সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন, যথা :- “আমি (নাম) ................................................................. [পিতা ও মাতা বা স্বামী]................................................................ জেলা পরিষদের চেয়ারম্যান/সদস্য/মহিলা সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।” (২) চেয়ারম্যান বা সদস্য হিসাবে নির্বাচিত ব্যক্তিগণের নাম সরকারী গেজেটে প্রকাশিত হইবার ত্রিশ দিনের মধ্যে চেয়ারম্যান সহ সকল সদস্যের শপথ গ্রহণ বা ঘোষণার জন্য সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।

  1. 5. ‘‘পিতা ও মাতা বা স্বামী’’ শব্দগুলি ‘‘পিতা বা স্বামী’’ শব্দগুলির পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৪৪ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: জেলা পরিষদ আইন, ২০০০