Skip to content

জেলা পরিষদ আইন, ২০০০

ধারা ৮২প্রশাসক নিয়োগ

বলবৎ

ধারা ৮২

82. প্রশাসক নিয়োগ [(১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধান অনুযায়ী কোনো জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক জেলা পরিষদের কার্যাবলি সম্পাদন করিবেন। (২) কোনো জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হইলে এবং পরবর্তী পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত উহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে, সরকার, একজন উপযু্ক্ত ব্যক্তিকে বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করিতে পারিবে। (৩) প্রশাসক পদে কোনো ব্যক্তির দায়িত্ব পালনের সময়কাল কোনো ক্রমেই একের অধিকবার বা ১৮০ (একশত আশি) দিনের অধিক হইবে না।

  1. 23. ধারা ৮২ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ (২০২২ সনের ১০ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮২.

সূচিপত্র দেখুন: জেলা পরিষদ আইন, ২০০০