Skip to content

ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী আইন, ২০০০

প্রথম তফসিলপ্রথম তফসিল

বলবৎ

প্রথম তফসিল

তফসিল ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারী ও ভ্যাট) ৯ নিয়োগ ও কর্মের শর্তাবলী আইন, ২০০০ কলাম: ক্রমিক নং | পদের নাম | সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা | নিয়োগ পদ্ধতি | প্রয়োজনীয় যোগ্যতা

প্রথম তফসিল, ক্রমিক ১

ক্রমিক নং ১। পদের নাম: প্রথম শ্রেণীর গেজেটেড পদ: প্রিন্সিপাল এপ্রেইজার / সুপারিনটেনডেন্ট, শুল্ক, আবগারী ও ভ্যাট / সুপারিনটেনডেন্ট, প্রিভেন্টিভ সার্ভিস / সুপারিনটেনডেন্ট, গোয়েন্দা। নিয়োগ পদ্ধতি: ইন্সপেক্টর / এপ্রেইজার / প্রিভেন্টিভ অফিসার / গোয়েন্দা অফিসার পদ হইতে পদোন্নতির মাধ্যমে। প্রয়োজনীয় যোগ্যতা: কলাম ৪-এ উল্লিখিত ফিডার পদে অন্যূন ৭ বৎসর চাকুরীর অভিজ্ঞতা।

প্রথম তফসিল, ক্রমিক ২

২। (ঙ) "তফসিল" অর্থ এই আইনের তফসিল; (চ) "নিয়োগকারী কর্তৃপক্ষ" অর্থ সরকার বা সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা; (ছ) "পদ" অর্থ তফসিলের কলাম ২ এ উল্লিখিত কোন পদ। পদের নাম: দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদ: ইন্সপেক্টর / এপ্রেইজার / প্রিভেন্টিভ অফিসার / গোয়েন্দা অফিসার। সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা: অনূর্ধ ৩০ বৎসর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। নিয়োগ পদ্ধতি: (ক) ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। (খ) ৫০% পদ বোর্ড এর অধঃস্তন শুল্কভবন, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট ও পরিদপ্তরের অফিস সুপারিনটেনডেন্ট / প্রধান সহকারী / সাঁটলিপিকার / উচ্চমান সহকারী / সাঁটমুদ্রাক্ষরিক / ক্যাশিয়ার / অফিস সহকারী / সাব-ইন্সপেক্টর এবং সিপাইগণের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে। পদোন্নতিযোগ্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে। প্রয়োজনীয় যোগ্যতা: সরাসরি নিয়োগের ক্ষেত্রে: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রী। পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে: (ক) অফিস সুপারিনটেনডেন্ট, প্রধান সহকারী, সাঁটলিপিকার, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক, বা ক্যাশিয়ারের এক বা একাধিক পদে অন্যূন ৫ বৎসর চাকুরীর অভিজ্ঞতা; বা (খ) অফিস সহকারী পদে অন্যূন ৭ বৎসর চাকুরীর অভিজ্ঞতা; বা (গ) সাব-ইন্সপেক্টর পদে অন্যূন ৪ বৎসর অথবা উক্ত পদের অভিজ্ঞতাসহ সিপাই পদে অন্যূন ১০ বৎসর চাকুরীর অভিজ্ঞতা; বা (ঘ) কোন স্বীকৃত বোর্ডের মাধ্যামিক স্কুল সার্টিফিকেট পাসসহ সিপাই পদে অন্যূন ১০ বৎসর চাকুরীর অভিজ্ঞতা; এবং (ঙ) বিভাগীয় পদোন্নতির পরীক্ষায় পাস।

End of প্রথম তফসিল to প্রথম তফসিল, ক্রমিক ২.

সূচিপত্র দেখুন: ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী আইন, ২০০০