Skip to content

বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০

ধারা ৬বোর্ড

বলবৎ

ধারা ৬

6. বোর্ড (১) বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রাথমিক ও গণশিক্ষা [মন্ত্রণালয়ের] সচিব, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যিনি উহার [ভাইস-চেয়ারম্যানও] হইবেন; [(গ) মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাসত্মবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;] (ঘ) পরিচালক (প্রশাসন), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, যিনি উহার কোষাধ্যক্ষও হইবেন; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক ও গণশিক্ষা [মন্ত্রণালয়ের] একজন কর্মকর্তা; [(ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন দুই (২) জন মহিলাসহ, সাত (৭) জন বেসরকারী প্রাথমিক শিক্ষক, যাহাদের মধ্যে একজন উহার সদস্য-সচিবও হইবেন।] (২) উপ-ধারা (১) (চ) ও (ছ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে তিন বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্তরূপ যে কোন সদস্যকে যে কোন সময় তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, উক্তরূপ যে কোন সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

  1. 1. ‘‘মন্ত্রণালয়ের’’ শব্দটি ‘‘বিভাগের’’ শব্দটির পরিবর্তে বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫১ নং আইন) এর ২(ক) ধারা বলে প্রতিস্থাপিত।
  2. 2. ‘‘ভাইস-চেয়ারম্যানও’’ শব্দটি ‘‘ভাই-চেয়ারম্যানও’’ শব্দটির পরিবর্তে বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫১ নং আইন) এর ২(খ) ধারা বলে প্রতিস্থাপিত।
  3. 3. দফা (গ) বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫১ নং আইন) এর ২ ধারা বলে প্রতিস্থাপিত।
  4. 4. ‘‘মন্ত্রণালয়ের’’ শব্দটি ‘‘বিভাগের’’ শব্দটির পরিবর্তে বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫১ নং আইন) এর ২(ক) ধারা বলে প্রতিস্থাপিত।
  5. 5. দফা (ছ) বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৫১ নং আইন) এর ২ ধারা বলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০