Skip to content

সালিস আইন, ২০০১

ধারা ২৭সালিসী কার্যধারা শুরু

বলবৎপরিচ্ছেদ-৬ সালিসী কাযর্ধারা পরিচালনা

পরিচ্ছেদ-৬ সালিসী কাযর্ধারা পরিচালনা

ধারা ২৭

27. সালিসী কার্যধারা শুরু পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে, কোন সালিসী কার্যধারা শুরু হইয়াছে মর্মে গণ্য হইবে, যদি- (ক) সংশ্লিষ্ট সালিস চুক্তি প্রযোজ্য হয় এইরূপ কোন বিরোধের উদ্ভব হয়; এবং (খ) চুক্তির কোন পক্ষ- (অ) অন্য পক্ষের নিকট হইতে উক্ত চুক্তি হইতে উদ্ভুত কোন বিরোধ সালিসে প্রেরণ করিতে বা প্রেরণ করার বিষয়ে সম্মতি জ্ঞাপনের নোটিশ প্রাপ্ত হয়; বা (আ) অন্য পক্ষের নিকট হইতে বিরোধীয় বিষয়ে একটি সালিসী ট্রাইব্যুনাল নিয়োগের জন্য বা নিয়োগে অংশগ্রহণ করিতে বা সম্মত হইতে বা একটি সালিসী ট্রাইব্যুনালের নিযুক্তিতে অনুমোদন জ্ঞাপনের নোটিশপ্রাপ্ত হয়।

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: সালিস আইন, ২০০১