Skip to content

সালিস আইন, ২০০১

ধারা ৭সালিস চুক্তির আওতাভুক্ত বিষয়ে আদালতের এখতিয়ার

বলবৎপরিচ্ছেদ-২ সাধারণ বিধানাবলী

পরিচ্ছেদ-২ সাধারণ বিধানাবলী

ধারা ৭

7. সালিস চুক্তির আওতাভুক্ত বিষয়ে আদালতের এখতিয়ার সালিস চুক্তির কোন পক্ষ অপর কোন পক্ষের বিরুদ্ধে উক্ত চুক্তির অধীনে সালিসে অর্পণে সম্মত কোন বিষয়ে আইনগত কার্যধারা রুজু করিলে, বর্তমানে প্রচলিত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, এই আইনের বিধান ব্যতীত অন্য কোন আইনগত কার্যধারার শুনানীর এখতিয়ার আদালতের থাকিবে না।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: সালিস আইন, ২০০১