বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১
ধারা ১৪বার্ষিক বাজেট বিবরণী
বলবৎ
ধারা ১৪
14. বার্ষিক বাজেট বিবরণী (১) ইনস্টিটিউট প্রত্যেক অর্থ বত্সর সম্পর্কে উক্ত অর্থ বত্সরের জন্য ইনস্টিটিউটের অনুমিত ব্যয় সম্বলিত একটি বিবৃতি উক্ত বত্সর শুরু হইবার অন্যুন চার মাস পূর্বে প্রস্তুত করিয়া স্পীকারের নিকট দাখিল করিবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিবৃতিতে ইনস্টিটিউটের ব্যয় নির্বাহের জন্য ইনস্টিটিউটের তহবিলে সরকারের নিকট হইতে অনুদান হিসাবে কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে৷ (৩) স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে উপ-ধারা (১) এ উল্লিখিত ইনস্টিটিউটের অনুমিত ব্যয় সম্বলিত বিবৃতি সংশোধন করিতে পারিবেন এবং অনুরূপ সংশোধিত বিবৃতি ইনস্টিটিউটের অনুমোদিত বাজেট বলিয়া গণ্য হইবে৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১