Skip to content

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

ধারা ১২অবমুক্তির সিদ্ধান্তের আইনগত প্রকৃতি

বলবৎ

ধারা ১২

12. অবমুক্তির সিদ্ধান্তের আইনগত প্রকৃতি এই আইনের অধীনে কোন সম্পত্তি [[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির তালিকা] হইতে অবমুক্তির সিদ্ধান্ত প্রদান করা হইলে- (ক) উক্ত সম্পত্তি ধারা ৬ তে উল্লিখিত প্রকারের সম্পত্তি হওয়ার বিষয়ে চূড়ান্ত হইবে; এবং (খ) যে ব্যক্তির আবেদনে অবমুক্তির সিদ্ধান্ত প্রদান করা হয় তাহার স্বত্ব বা দখল বা অন্য কোন অধিকার উক্ত সিদ্ধান্ত দ্বারা ঘোষণা বা বহাল করা হইয়াছে বলিয়া গণ্য হইবে না; (গ) অন্য কোন আইনের অধীন উক্ত সম্পত্তির ব্যাপারে আবেদনকারী বা অন্য কোন ব্যক্তির বৈধ অধিকার থাকিলে তাহা ক্ষুণ্ন হইবে না৷

  1. 54. ‘‘অর্পিত সম্পত্তির তালিকা’’ শব্দগুলি ‘‘প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা’’ শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 55. “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১