Skip to content

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

ধারা ১৭ট্রাইব্যুনালের এখতিয়ার

বলবৎ

ধারা ১৭

17. ট্রাইব্যুনালের এখতিয়ার ট্রাইব্যুনাল- (ক) [[***] ধারা ১০ এর] অধীনে পেশকৃত আবেদন এই আইন অনুসারে নিষ্পত্তি এবং এই আইনে প্রদত্ত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ব্যতীত অন্য কোন মামলা নিষ্পত্তি বা অন্য কোন ক্ষমতা প্রয়োগ করিবে না; (খ) কোন সম্পত্তি [[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির তালিকায়] অন্তর্ভুক্ত না থাকিলে উক্ত সম্পত্তির বিষয়ে পেশকৃত আবেদন শুনানীর জন্য গ্রহণ করিবে না, বরং উহা সরাসরি নাকচ করিয়া দিবে; (গ) [[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির তালিকায়] অন্তর্ভুক্ত কোন সম্পত্তির ব্যাপারে ধারা ১০ অনুসারে উক্ত ধারার উপ-ধারা (৮) তে উল্লিখিত প্রশ্নে বা উক্ত প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে উহার সহিত সরাসরি জড়িত প্রশ্নে সিদ্ধান্ত প্রদান করিবে; অন্য কোন প্রশ্নে বা বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবে না; (ঘ) উক্ত তালিকায় অন্তর্ভুক্ত কোন সম্পত্তির ব্যাপারে একাধিক ব্যক্তি আবেদন করিলে এইরূপ আবেদন একযোগে শুনানী করিবে এবং প্রয়োজনবোধে একটি রায়ের মাধ্যমে উহাদিগকে নিষ্পত্তি করিতে পারিবে৷

  1. 75. ‘‘ধারা ৯ক এর উপ-ধারা (১) বা ধারা ১০ এর’’ শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীসমূহ ‘‘ধারা ১০ এর’’ শব্দ ও সংখ্যাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৩৯ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 76. “ধারা ৯ক এর উপ-ধারা (১) বা” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৫(ক) ধারাবলে বিলুপ্ত।
  3. 77. ‘‘অর্পিত সম্পত্তির তালিকায়’’ শব্দগুলি ‘‘প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায়’’ শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২২ নং আইন) এর ১২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 78. “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৫ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 79. ‘‘অর্পিত সম্পত্তির তালিকায়’’ শব্দগুলি ‘‘প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায়’’ শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২২ নং আইন) এর ১২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 80. “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৫ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১