অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১
ধারা ২৫বিধানের অপর্যাপ্ততার ক্ষেত্রে [ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের]বিশেষ এখতিয়ার
বলবৎ
ধারা ২৫
25. বিধানের অপর্যাপ্ততার ক্ষেত্রে [ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের]বিশেষ এখতিয়ার এই আইনের অধীন কোন আবেদন বা আপীল নিষ্পত্তির ব্যাপারে এই আইন বা বিধিতে পর্যাপ্ত বিধান নাই বলিয়া মনে করিলে [ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] বিষয়টি লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট পরিস্থিততে উহার বিবেচনামত ন্যায় বিচারের জন্য সহায়ক হয় এইরূপ যথাযথ পদ্ধতি অনুসরণ ও সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে৷