বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১
ধারা ৩৮কলাইসেন্স নবায়নে বিবেচ্য বিষয়াদি
বলবৎ
পঞ্চম অধ্যায় টেলিযোগাযোগ ইত্যাদির লাইসেন্স
ধারা ৩৮ক
38ক. লাইসেন্স নবায়নে বিবেচ্য বিষয়াদি [(১) লাইসেন্স নবায়ন কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যায়ন ও মানদণ্ড, অনুসারে সম্পাদিত হইবে, এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন, নিয়ম-নীতি প্রতিপালন, বিনিয়োগ, সেবা মান ও গ্রাহক সন্তুষ্টিসহ অন্যান্য প্রাসঙ্গিক দিক বিবেচনায় লইয়া কমিশন ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নবায়ন অনুমোদন বা শর্তসাপেক্ষে নবায়ন করিবে। (২) মানদণ্ড সম্পর্কিত বিস্তারিত পদ্ধতি, নাম্বারিং পদ্ধতি ইত্যাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।]